শনিবার , ৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

বন্দরে  চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

ঢাকা ইনফো২৪
মে ৯, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগন্জ জেলার বন্দর উপজেলার অটোরিক্সা চালক স্বপন (৪২) কে কুপিয়ে অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (৭ মে) দিবাগত মধ্যরাতে বন্দর থানার মদনপুর টু মদনগঞ্জ সড়কের আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত চালক স্বপন মিয়া বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের চৌরাপাড়া এলাকার মৃত আব্দুল হক মিয়ার ছেলে।

স্বপন মিয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে তিনি দাশসরগাঁ থেকে অটোরিক্সা নিয়ে নবীগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। তার অটোরিক্সাটি আমিরাবাদ এলাকায় পৌঁছলে ৪/৫ জন দুর্বৃত্ত সিএনজি ও অপর একটি অটোরিক্সা যোগে এসে ধারালো অস্ত্র উচিয়ে তার অটোরিক্সা গতিরোধ করে। ওই সময় চালক দুর্বৃত্তদের

বাঁধা দিলে চাকু ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে অটোরিক্সাটি ছনিতাই করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অটোরিক্সা চালককে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ।

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফউদ্দিন জানান, এ ঘটনায় অটোরিক্সার মালিক সবুজ মিয়া শুক্রবার বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ছিনতাইকারি শনাক্তসহ অটোরিকশা উদ্ধারে কাজ করছে পুলিশ।


আমার বাঙলা/আরএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।