শনিবার , ৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

এতিম শিশুদের পাশে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, খাদ্য ও শিক্ষা সহায়তা প্রদান

ঢাকা ইনফো২৪
মে ৯, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ৩৮ জন এতিম শিশুর মাঝে খাদ্য, এডুকেশন ফি এবং শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা-ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ।

৯মে শনিবার কুড়িগ্রামের কাঁঠালবাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর আয়োজনে ৩৮ জন এতিম শিশুর মাঝে খাদ্য, শিক্ষা ও খেলাধুলা সামগ্রী সহ শিশুদের এককালীন শিক্ষা প্রতিষ্ঠানের ফি প্রদান করা হয়। উক্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ -এর প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ শাহিন, অফিসার সাজিদ আল-আহাদ, রংপুরের বিভাগীয় কো-অর্ডিনেটর শামীম রায়হান এবং ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ রংপুর কার্যালয়ের অন্যান্য সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জনাব রুহুল আমিন মিলার সমাজ সেবক বলেন, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর এই আয়োজন এতিম শিশুদের জীবনে অপরিহার্য ভূমিকা রাখছে বলে মনে করি। আমি বিশ্বাস করি, এই উদ্যোগ এতিম বাচ্চা ও তার পরিবারের আর্থসামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি সামাজিক বৈষম্য দূর করা সম্ভব হবে।

উল্লেখ্য, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় এই শিশুরা বছরে চারবার খাদ্য সামগ্রী, সারা বছরের জন্য শিক্ষা উপকরণ, টিউশন ফি, শিক্ষা সফর, হাইজিন প্যাক এবং দুইবার নতুন পোশাক পেয়ে থাকে। এই কার্যক্রমের আওতায় দাতা সংস্থা মা ইন্টারন্যাশনাল এর সহায়তায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ সারা দেশে প্রায় ৪০০ এতিম শিশুকে সহায়তা প্রদান করে আসছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।