শনিবার , ৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দেশে ভূমিকম্প অনুভূত, জানা গেল উৎপত্তিস্থল ও মাত্রা

ঢাকা ইনফো২৪
মে ৯, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় শনিবার বিকেলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকাল ৩টা ১০ মিনিটের দিকে রংপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় কম্পন টের পান স্থানীয়রা।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি–এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫। স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভারতের আসাম অঞ্চলে এর উৎপত্তি হয়।

অন্যদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আসামের বিলাসিপাড়া এলাকা। সংস্থাটির পর্যবেক্ষণে দেখা গেছে, এর প্রভাব বাংলাদেশের লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।

ইউএসজিএসও একই ভূমিকম্পের কথা জানিয়েছে, তবে তাদের হিসাবে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।

এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূমিকম্প অনুভূত হওয়ার পোস্ট দেখা গেছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।