রবিবার , ১০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নরেন্দ্র মোদির সভাস্থলের কাছে শক্তিশালী বিস্ফোরক উদ্ধার

ঢাকা ইনফো২৪
মে ১০, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

শক্তিশালী বিস্ফোরক উদ্ধার

শক্তিশালী বিস্ফোরক উদ্ধার

নরেন্দ্র মোদির বেঙ্গালুরু সফরকে ঘিরে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। রোববার (১০ মে) বেঙ্গালুরুর উপকণ্ঠে একটি অনুষ্ঠানস্থলের কাছ থেকে অন্তত দুইটি জেলেটিন স্টিক বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ব্যাপক তদন্ত শুরু হয়েছে এবং একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নরেন্দ্র মোদির আগমনের আগে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় কাগালিপুরার কাছে একটি আশ্রম সংলগ্ন এলাকায় ফুটপাতের পাশ থেকে বিস্ফোরক সদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি প্রধান অনুষ্ঠানস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, রোববার সকালে প্রধানমন্ত্রীর আগমনের আগে তল্লাশির সময় ফুটপাতের পাশে দুইটি জেলেটিন স্টিক পাওয়া যায়। স্থানটি মূল অনুষ্ঠানস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে।

বিস্ফোরক উদ্ধার হওয়ার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা চালান।

ঘটনার পর পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে। কীভাবে জেলেটিন স্টিকগুলো সেখানে এলো এবং এর পেছনে কোনো বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বেঙ্গালুরুর উপকণ্ঠে অবস্থিত আর্ট অব লিভিং আন্তর্জাতিক কেন্দ্রে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।