রবিবার , ১০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

ঢাকা ইনফো২৪
মে ১০, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি রোববার সকালে কুড়িগ্রাম সফরে আসেন।

তিনি সকালে লালমনিরহাটের নিজ বাসভবন থেকে সড়কপথে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলার কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এরপর সকালে তিনি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন। দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন।
“আরাজী পলাশবাড়ী মৌজার দাশেরহাট ছড়া থেকে এসিল্যান্ড ছড়া সংযোগ খাল পর্যন্ত পুনঃখনন” শীর্ষক এ প্রকল্পের আওতায় প্রায় ২ কিলোমিটার খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন হবে। চলতি অর্থবছরের মধ্যেই প্রকল্পের কাজ শুরু ও সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, শ্রমিক ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ২৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা। এ প্রকল্পে ১১৯ জন শ্রমিক ৪০ দিন কর্মসংস্থানের সুযোগ পাবেন। এছাড়া ২৫ লাখ ৯১ হাজার ৯৫৫ টাকা ব্যয়ে তিনটি কালভার্ট নির্মাণ, ভেকু দিয়ে মাটি কাটা, বৃক্ষরোপণ, লেভেলিং ও ড্রেসিংয়ের কাজ সম্পন্ন করা হবে। সব মিলিয়ে প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার ৯৫৫ টাকা।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ইজি পিপি প্রকল্পের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
একইদিন দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি কুড়িগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় জেলার উন্নয়ন কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, নদীভাঙন ও বন্যা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি’র বিভিন্ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ¦ সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম, জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।