রবিবার , ১০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত ৩

ঢাকা ইনফো২৪
মে ১০, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের খলতবাড়ী গ্রামে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় গত ৯ মে রাতে গৌরীপুর থানায় একটি মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত শুক্রবার (৮ মে/২৬) সন্ধ্যায় খলতবাড়ী গ্রামের বাসিন্দা রাসেল মিয়ার বাড়িতে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে রাসেল মিয়ার বাবা নয়ন মিয়া (৬৫) মাথায় দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। হামলায় পরিবারের আরও দুজন সদস্য আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নয়ন মিয়ার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মামলায় অভিযুক্তরা হলেন আজিম উদ্দিন, মোখলেছ উদ্দিন ও হারিছ উদ্দিন তালুকদারসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।

ভুক্তভোগী ও মামলার বাদী রাসেল মিয়া বলেন,“সকালে চিৎকারের শব্দ শুনে বাইরে এসে দেখি আজিম উদ্দিনসহ অন্যরা আমার বাবাকে মারধর করছে। একপর্যায়ে লোহার শাবল দিয়ে বাবার মাথায় আঘাত করা হয়। আমি বাঁচাতে গেলে আমাকেও পিটিয়ে আহত করা হয়। বাবা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমি এই অন্যায়ের বিচার চাই।”অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আজিম উদ্দিন পাল্টা অভিযোগ করে বলেন, তারা প্রথমে আমার ওপর হামলা করেছিল। পরবর্তীতে সংঘর্ষের সময় লাঠির আঘাতে নয়ন মিয়া আহত হয়েছেন।

মাওহা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। কোনো পক্ষই মীমাংসার জন্য আসেনি। তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের শাস্তি হওয়া দরকার। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।