রবিবার , ১০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান

ঢাকা ইনফো২৪
মে ১০, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাড. আব্দুল মান্নান আজ (১০/৫/২৬) দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচিতে অংশ নেন।

এ সময় তিনি সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের উদ্বোধন এবং কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ করেন।
দিনের শুরুতে সাংসদ জিনোদপুর আরএন্ডএইচ থেকে রতনপুর ইউনিয়নের শাহপুর পর্যন্ত জিসি সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এর পর লাউর ফতেহপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় অ্যাড. আব্দুল মান্নান এম.পি বলেন-“গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও ভূমি সেবাকে আধুনিক করতে সরকার কাজ করছে। জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সবশেষে তিনি চুউরিয়া মুন্সী রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ করেন। ধানের বীজ বিতরণ শেষে তিনি বলেন-“কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষি উৎপাদন বাড়াতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে।” অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।