রবিবার , ১০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁও থেকে জুয়াড়ি ও হত্যা চেষ্টা মামলার আসামিসহ ০৯ জন গ্রেফতার

ঢাকা ইনফো২৪
মে ১০, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের পৃথক ও সফল অভিযানে জুয়াড়ি, হত্যা চেষ্টা মামলার আসামি এবং পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

১০ মে ২০২৬ তারিখের বিভিন্ন সময়ে পরিচালিত এসব অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।


জুয়া বিরোধী অভিযান: ১০ মে, ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার এসআই (নিরস্ত্র) সনক কান্তি দাশের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ৩নং ইসলামাবাদ ইউপিস্থ বাঁশঘাটা এলাকার শাহ আলমের বসত ঘরে অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধভাবে জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে ০৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন – আবুল কালাম (৪৬), পিতা- তাজুল মুল্ক, সাং- পূর্ব ইউছুপেরখীল, শাহ আলম (৬০), পিতা- মৃত দুদু মিয়া, সাং- খোদাইবাড়ী। মোহাম্মদ সালাম (৫০), পিতা- হাকিম আলী, সাং- বাঁশঘাটা, শমসুল আলম (৫৮), পিতা- মৃত মোঃ হোসেন, সাং- পূর্ব ইউছুপের খীল, কামাল হোসেন (৪৬), পিতা- মৃত কবির আহমদ, সাং- পূর্ব ইউছুপের খীল সর্ব ইউপি, থানা, জেলা: ইসলামাবাদ ইউপি, ঈদগাঁও, কক্সবাজার। এসময় তাদের হেফাজত থেকে ০২ বান্ডেল তাস, জুয়ার হিসাব সম্বলিত কাগজ এবং নগদ ২,১৩০/- টাকা জব্দ করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’-এর ৪/৫ ধারায় ঈদগাঁও থানায় মামলা নং-০৯/৫৪, তারিখ-১০-০৫-২৬খ্রিঃ রুজু করা হয়েছে।


হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার: গত ০৭ মে ২০২৬ তারিখ আউলিয়াবাদ এলাকায় আম চুরির প্রতিবাদ করায় সামশুল আলম (৫১) নামের এক ব্যক্তির ওপর বর্বরোচিত হামলার ঘটনায় সহযোগীদের একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রেক্ষিতে আজ বিশেষ অভিযান চালিয়ে মামলার ৪নং আসামি মোঃ জাহেদ(২১),পিতা- নুরুল হুদা (পালক পিতা- ফরিদুল আলম) মাতা- সামিনা আক্তার, সাং- আউলিয়াবাদ, ০৮নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউপি, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, উক্ত হামলায় ভুক্তভোগীকে ধারালো দা ও লোহার রড দিয়ে গুরুতর জখম করা হয়েছিল।

৩. পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার: একই দিনে ঈদগাঁও থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে আদালতের জিআর পরোয়ানাভুক্ত ০২ জন এবং সিআর পরোয়ানাভুক্ত ০১ জনসহ মোট ০৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—জিআর পরোয়ানাভুক্ত আসামি ১। জসিম উদ্দিন(২৬),পিতা- জাকের আহমদ, সাং- মধ্যম মাইজপাড়া, ০২নং ওয়ার্ড, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার, ২। নুর আবছার(২০), পিতা- নুরুল হক, সাং- মধ্যম মাইজপাড়া, ২নং ওয়ার্ড, ঈদগাঁও ইউপি, বর্তমানে- ঈদগাঁও বাসস্টেশন, আবু তাহের কোম্পানীর ভাড়াঘর, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার, এবং সিআর পরোয়ানাভুক্ত আসামি ৩। দিদার,পিতা- মৃত মোক্তার আহাম্মদ,সাং- ভুতিয়ারপাড়া, ইউপি- ঈদগাঁও, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার। অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান একটি নিয়মিত প্রক্রিয়া। বিশেষ করে জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আমার বাঙলা/আরএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।