মঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মে ১২, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জাতাইর পাগলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ছমির উদ্দিন চৌধুরী ওয়াকফ্ এস্টেট এর আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয় হাজারের অধিক গরিব অসহায় মানুষকে ।

বগুড়া টিএমএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল দন্ত, চোখ, কান, গলা, অর্থপেডিক ও মেডিসিন বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করেন।

ওয়াকফ্ এস্টেটের মোয়াতল্লী অবসর প্রাপ্ত এডিশনাল এসপি মোঃ এনামুল হক চৌধুরী বলেন, মরহুম উমির উদ্দিন আমার দাদা। তিনি ১৯৪৪ সালে জীবন দশায় এলাকার সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি ওয়াকফর নামে কিছু সম্পত্তি লেখে দেন। সেই থেকেই আমরা বিভিন্ন সামাজিক কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকলের সহযোগিতা পেলে এমন মহতী উদ্যোগ অব্যাহত থাকবে ।

আওলাই ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক তাওহীদ চৌধুরী বলেন, আয়োজক কমিটিকে ধন্যবাদ যে ইউনিয়নবাসির জন্য বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে । এসময় মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহিন ও এস্টেটের সদস্যরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে চিকিৎসা-ওষুধ পেয়ে স্থানীয়রা বেশ খুশি বলে এ প্রতিনিধিকে জানান।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।