সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। সোমবার ১ মিনিট ৫৪ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একটি ঘরের মধ্যে সামনে বসে থেকে একজন তাকে গ্যাস লাইডের আগুণে ইয়াবা সেবনে সহযোগিতা করছেন। এসময় আমির হোসেন সবুজ বাম হাতে সিগারেট ও ডান হাতে একটি পাইপ সাদৃশ্য বস্ত দিয়ে ইয়াবা সেবন করছেন। বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা ঝড় বইছে।
এ বিষয়ে মঙ্গলবার দুপুরে মোবাইলে যোগাযোগ করা হলে শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ বলেন, ২৩ বছর কারাভোগ করার পর ৫ বছর আগে জেলখানা থেকে বের হয়েছি। আগামী নির্বাচনে আমি শাহজাদপুর পৌরসভা মেয়র পদে প্রার্থী হয়েছি। এজন্য যড়যন্ত্রকারীরা কেউ প্রযুক্তির মাধ্যমে ওই ভিডিও তৈরী করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হাসান হিরু বলেন, আমির হোসেন সবুজ সম্প্রতি ইউএনও অফিসের একটি মিটিংয়ে বক্তব্য দিতে গিয়ে ৫ আগষ্টের পর ভেঙ্গে দেওয়া শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের পরিত্যক্ত স্থানে টয়লেট নির্মানের দাবী করেছিল। আসন্ন পৌরসভা নির্বাচনে সে মেয়র পদে প্রার্থী হয়েছে। আরো অনেকেও প্রার্থী হয়েছেন। এসব কারনে শক্রতা বসত: কেউ আমির হোসেন সবুজের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল করেছে। ওই ভিডিওটি সত্য কি না তা যাচাই বাচাই ছাড়া বলা যাচ্ছে না।
কুশল/সাএ