গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে নীলফামারীর কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই মাদককারবারিকে মঙ্গলবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার যুবক হল উপজেলার পুটিমারী ইউপির কালিকাপুর ডাংগাপাড়া গ্রামের সামসুল ইসলামের ছেলে মোহাম্মদ শিপন মিয়া (২৮)। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৩ টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় নিতাই কাছারী বাজার এলাকায় ইয়াবা বিকিকিনির সময় মাদক কারবারি শিপন মিয়াকে আটক ও তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার মামলা পূর্বক গ্রেফতার মাদক কারবারি ওই যুবককে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, গ্রেফতার মাদককারবারিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
কুশল/সাএ