“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ — জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ) কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতালের আবাসিক এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। এতে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা অংশ নেন।
পরে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা ও কেক কেটে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা। বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ) কাপ্তাই উপজেলা শাখার নেত্রী ও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স প্রমিলা বিশ্বাসের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ঝুলন দত্ত, মেডিকেল অফিসার ডা. মেহের নিগার সুলতানা, ডা. সঙ্গীতা বৈরাগী, সিনিয়র স্টাফ নার্স সেলিনা তালুকদার, সিনিয়র স্টাফ নার্স খাতুন আসমা খাতুন প্রমুখ ।