টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের দেওআকুটিয়া মৌজায় অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং একটি ট্রাফি ট্রাক জব্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাসুদ রানা (পিতা- মো. শওকত), সাং-পাকুটিয়া, অবৈধভাবে বালু পরিবহন করার সময় হাতে-নাতে আটক হন। পরে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর ৪ ও ৬৬ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ঘটনাস্থল থেকে বালুবাহী একটি ট্রাফি ট্রাক জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সড়ক ও পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে বালু পরিবহনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ কামনা করেছেন। জনস্বার্থে আরও কঠোর পদক্ষেপ কামনা করেন এলকাবাসী।
কুশল/সাএ