মঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে পরিবহন শ্রমিকদের বিপদের বন্ধু আমিনুর রহমান বাচ্চু

ঢাকা ইনফো২৪
মে ১২, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের অন্যতম শ্রমিক নেতা আমিনুর রহমান বাচ্চু পরিবহণ শ্রমিকদের বিপদে-আপদে সবসময় পাশে থেকে শ্রমিক বন্ধু হিসেবে সবার আস্থা অর্জন করেছে।

কুড়িগ্রাম জেলা থেকে শুরু করে উত্তর জনপদে পরিবহণ শ্রমিকরা যেকোন সময় সড়ক দূর্ঘটনা থেকে শুরু করে যেকোন বিপদে পড়লে সবার আগে যে মানুষটি এগিয়ে আসেন তিনি শ্রমিক নেতা আমিনুর রহমান বাচ্চু। শ্রমিকদের পারিবারিক সমস্যা থেকে শুরু করে চিকিৎসা সবকিছুতেই সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। এই মানুষটি রাত দিন ২৪ ঘন্টাই শ্রমিকদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। অনেকেই নির্বাচন আসলে লোক দেখানো প্রতিশ্রুতি দেন। কিন্তু পরে ওইসকল ভুঁইফোর শ্রমিক নেতাদের কখনো খুঁজে পাওয়া যায় না। জেলা পরিবহণ মালিক থেকে শুরু করে প্রশাসনের সব দপ্তরে সার্বিক যোগাযোগ রক্ষা করে কুড়িগ্রাম জেলায় শ্রমিকদের অধিকার বাস্তবায়নে সবসময় কাজ করে যাচ্ছেন আমিনুর রহমান বাচ্চু। তিনি তার ‘পিংকি বাচ্চু’ পরিবহণের মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবহণ ব্যবসায় ব্যাপক ভূমিকা রাখছেন।
বিভিন্ন বিষয় নিয়ে পরিবহণ শ্রমিক নেতা আমিনুর রহমান বাচ্চু জানায়, আসন্ন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে তিনি এবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন। পরিবহণ শ্রমিকদের ন্যায় সংগত অধিকার আদায়ে তিনি কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।