মঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেস অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মে ১২, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি সরকারি কলেজে সাম্প্রতিক চুরির ঘটনা এবং ছাত্রী হোস্টেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১২মে) সকালে কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজে বারবার চুরির ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশেষ করে গভীর রাতে ছাত্রী হোস্টেলে চুরির ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। সেখানে “অপরাধের বিচার চাই”, “বহিরাগতদের উৎপাত বন্ধ হোক” এবং “নিরাপত্তা নিশ্চিত করতে হবে” ইত্যাদি স্লোগান লেখা ছিল। শিক্ষার্থীরা জানান, কলেজ ক্যাম্পাস ও হোস্টেলের নিরাপত্তা জোরদার, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।