মঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ: বরিশালে আইনজীবীর বিরুদ্ধে মামলা

ঢাকা ইনফো২৪
মে ১২, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিয়ের নামে প্রতারণা করে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক তরুণী। মঙ্গলবার (১২ মে) দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ওই তরুণী।

ট্রাইব্যুনালের বিচারক মোহা. রকিবুল ইসলাম অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য জেলা আইনজীবী সমিতির সভাপতিকে নির্দেশ দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী তৌহিদুর রহমান সোহেল বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য এবং কাউনিয়া কালাখান সড়কের বাসিন্দা।

মামলার এজাহারে তরুণী উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আইনজীবী সোহেলের সঙ্গে পরিচয় হয় তার। পরিচয় থেকে সুসম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। একপর্যায় সোহেল বিয়ের প্রস্তাব দিলে রাজি হন তরুণী।

অভিযোগে বলা হয়েছে, গত ২৬ ডিসেম্বর নগরীর আমতলার মোড় এলাকার একটি রেস্টুরেন্টে তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর নেন অভিযুক্ত সোহেল। পরে একটি অফিসে নিয়ে তাকে জানানো হয় যে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। তবে কোনো রেজিস্ট্রি কাবিন বা আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পর দিন ২৭ ডিসেম্বর সন্ধ্যায় গির্জা মহল্লার একটি আবাসিক হোটেলে নিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সোহেল। এরপর স্বামী-স্ত্রী পরিচয়ে নগরীর বাজার রোড এলাকায় বাসা ভাড়া নেন তিনি। সেখানে দীর্ঘদিন ধরে নিয়মিত যাতায়াত ও শারীরিক সম্পর্ক চালিয়ে যান তারা।

তরুণী অভিযোগ করেছেন, ইতোপূর্বে তিনি একাধিকবার বিয়ের কাবিন সম্পন্ন করার জন্য চাপ দিলেও অভিযুক্ত সোহেল নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।

সর্বশেষ গত ৪ এপ্রিল রাতে অভিযুক্ত সোহেল আবারও তরুণীর সাথে শারীরিক সম্পর্ক করেন। ওই সময় বিয়ের রেজিস্ট্রির কথা তুললে অভিযুক্ত সরাসরি জানিয়ে দেন যে, তাদের মধ্যে কোনো বিয়ে হয়নি এবং তিনি তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেবেন না।

এ ঘটনায় বিচার চেয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। এরপর আদালতের শরণাপন্ন হন ওই তরুণী।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জজ আদালতের পিপি আবুল কালাম বলেন, মামলার বিষয়টি শুনেছি। তবে কী আদেশে হয়েছে সেটা এখনো নিশ্চিত হতে পারিনি। কাগজ পেলে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, ওই মেয়ে আগেও আমার কাছে একই বিষয়ে অভিযোগ করেছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি দুজনকে নোটিশ করেছিলাম। এখন আদালতের আদেশের কপি হাতে পেলে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।