বুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা ইনফো২৪
মে ১৩, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে গর্তের পানিতে ডুবে মো. চাঁদ মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। চাঁদ উপজেলার বনগ্রাম ইউনিয়নে নাগেরগ্রাম গ্রামের মো. আসাদ মিয়ার ছেলে।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রামে এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, বুধবার সকালে পরিবারের সদস্যদের অজান্তেই বাড়ির পাশে পানি ভর্তি এক গর্তে পড়ে যায় চাঁদ। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে গর্তে পড়ে থাকতে দেখে শিশুটিকে। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. ঈশা খাঁন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।