বুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সরকারের ১৮০ দিনের কর্মসূচি-ইশতেহার বাস্তবায়নে নোয়াখালীতে ব্রিফিং

ঢাকা ইনফো২৪
মে ১৩, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন প্রচার কার্যক্রম নিয়ে নোয়াখালী জেলায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

ব্রিফিংয়ে জানানো হয় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সিনেমা প্রদর্শন, নাগরিক অধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র, কমিউনিটি সভা, উঠান বৈঠক, পিভিসি ও তথ্য বোর্ড স্থাপন, সড়ক প্রচার, ফ্যামিলি ও কৃষি কার্ডের সুফল বিষয়ক প্রচার এবং লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।এ সময় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে এসব কর্মসূচির মাধ্যমে জনগণকে সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আরও অবহিত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানানো হয়।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।