বুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইল চৌরাস্তা ওয়ালটন এক্সক্লুসিভ ইলেকট্রনিক্স ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন

ঢাকা ইনফো২৪
মে ১৩, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইলে আজ বুধবার (১৩ মে) বিকেলে নান্দাইল চৌরাস্তা তাড়াইল রোডে ,মরহুম সিদ্দিকুর রহমান রঙ্গু ভূঁইয়া মার্কেটে ,মেসার্স শহীদ ভূঁইয়া পরিচালিত উক্ত ওয়ালটন এক্সক্লুসিভ ভূঁইয়া ইলেকট্রনিক্স ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ শহীদ ভূঁইয়া,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, বিএনপি নেতা আলী আসলাম ভূঁইয়া, বিএনপি নেতা আব্দুল মান্নান, বাশহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম রিপন সহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিপণ্যের সহজলভ্যতা ও গ্রাহকসেবার মান বৃদ্ধিতে “ভূইঁয়া ইলেক্ট্রনিক এন্ড টেলিকম” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
ভূইঁয়া ইলেক্ট্রনিক এন্ড টেলিকম পয়েন্টে ওয়ালটনের ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা প্রদান করা হবে।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ শহিদ ভূইঁয়া বলেন এই শো-রুমের মাধ্যমে নান্দাইল ও আশেপাশের এলাকার মানুষ এখন নগদ ও সহজ কিস্তিতে ওয়ালটনের আধুনিক ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য ক্রয় করতে পারবেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানটির মঙ্গলকামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মাসুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ, নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।