বর্তমান সরকারের নির্বাচন ইশতেহারে উল্লেখিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে ঝালকাঠিতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৩মে) সকাল ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কাওসার হোসেন।
প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন— ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কার্যক্রম, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা, কৃষক কার্ড প্রদান এবং কৃষি ঋণ মওকুফের সুফল তুলে ধরা হয়।
এসময় বক্তারা বলেন, সরকারের এসব উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষি খাতের অগ্রগতি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে কৃষকদের জন্য কৃষি ঋণ মওকুফ ও কৃষক কার্ড কার্যক্রমকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস শিকদারসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।