বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

এবার আইনজীবী বেশে আদালতে মমতা

ঢাকা ইনফো২৪
মে ১৪, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচনের আগে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, আর এবার নির্বাচনের পর হাজির হলেন কলকাতা হাইকোর্টে। তবে এবার ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল একেবারে ভিন্ন রূপে- আইনজীবীর বেশে। 

আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে আদালত চত্বরে তার উপস্থিতি ঘিরে সমর্থকদের মধ্যে তৈরি হয় ব্যাপক কৌতূহল ও উৎসাহ।

ভারতীয় মিডিয়া আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বেলা ১১টার কিছু আগে হঠাৎ করেই হাইকোর্ট চত্বরে পৌঁছান তৃণমূল নেত্রী। আইনজীবীদের মতো কালো শামলা পরে আদালত প্রাঙ্গণে হাজির হন তিনি।

বৃহস্পতিবার ভোট-পরবর্তী অশান্তি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। সেখানে নিজেই শুনানিতে অংশ নেন মমতা।

হাইকোর্ট চত্বরের বাইরে মমতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। পোস্টে লেখা হয়, আরও একবার তিনি দেখিয়ে দিলেন, কেন তিনি বাকিদের চেয়ে আলাদা। 

দরকারের সময়ে কখনো তিনি পশ্চিমবাংলার মানুষকে একা ছেড়ে দেন না। সত্য, ন্যায়বিচার এবং সাংবিধানিক মূল্যবোধের জন্য লড়াই তিনি থামান না। অতুলনীয় সাহস এবং প্রত্যয়কে সঙ্গী করে তিনি বারবার ঘৃণার রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান।

এ দিকে প্রধান বিচারপতির এজলাসে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, প্রথম বার কলকাতা হাইকোর্টে সওয়াল করছি। ১৯৮৫ সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। তার পর থেকে সদস্যপদ রিনিউ করেছি। ভোটের পরে শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত করা হচ্ছে না।

তিনি আরও বলেন, বিবাহিত মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন এসব অভিযোগ আসছে। ঘর, বাড়ি লুট করছে, আগুন জ্বালাচ্ছে। পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। 

আদালতের অনুমতি পেলে এই অভিযোগগুলো অতিরিক্ত হলফনামায় উল্লেখ করব। রাজ্যের মানুষকে বাঁচান। এটা কোনো বুলডোজার রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গ, প্লিজ রাজ্যবাসীকে বাঁচান।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।