খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
বুধবার দিনভর তিনি অত্র ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষা পরিবেশ সরেজমিনে ঘুরে দেখেন। এছাড়াও সংসদ সদস্য দেলুটির সম্মিলনী বিদ্যা নিকেতন পরিদর্শনে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ মুখোপাধ্যায় তাকে স্বাগত জানান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি মহোদয় বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, বাউন্ডারি দেয়াল ও খেলার মাঠ তৈরির আশ্বাস প্রদান করেন।
পরবর্তীতে তিনি দেলুটি কালিনগর কলেজ পরিদর্শন করেন। সেখানে দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু রিপন কুমার মন্ডল, ইউপি সচিব বিজয় কুমার মন্ডল, সদস্য সুকুমার কবিরাজ, বদিয়ার হোসেন ও মেরী রানী সরকার সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিদর্শন কুমার মন্ডল সংসদ সদস্যের কাছে কলেজের শহীদ মিনার ও হোস্টেল সংস্কার, মাঠ ভরাট, পুকুর ঘাট, গেট এবং সীমানা প্রাচীর নির্মাণের জন্য লিখিত আবেদন জানান।
পরিদর্শন শেষে সংসদ সদস্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যৌক্তিক সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং এলাকার শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবক ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, সাবেক ছাত্রশিবির সভাপতি মোঃ রুহুল আমীন এবং পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন দেলুটি ইউনিয়ন জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা সরদার, সেক্রেটারি মোঃ সেলিম গাজী, আল আমিন গাজী, দেলুটি যুব বিভাগের সভাপতি মোঃ আছাদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ জহির উদ্দিন, জামায়াত নেতা গাজী মানছুরুল আলম ও হাবিবুর রহমান।