শুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নালিতাবাড়ীতে সড়কের পাশে ধানখেতে মুরগির পচা বর্জ্য, ছড়াচ্ছে দুর্গন্ধ

ঢাকা ইনফো২৪
মে ১৫, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগার ভাঙ্গা এলাকার সড়কের পাশে ধানখেতে ব্রয়লার মুরগির পচা বিষ্ঠা ও বর্জ্য ফেলে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে গ্রামবাসী মুরগির এসব পচা বিষ্ঠা ও বর্জ্য দেখতে পান। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতের আঁধারে ট্রাক ভর্তি করে এসব বর্জ্য ওই স্থানে ফেলে যাওয়া হয়। শুক্রবার সকাল থেকে এসব পচা বর্জ্যের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা ট্রাকভর্তি বস্তাবন্দি ব্রয়লার মুরগির পচা বিষ্ঠা ও বর্জ্য এনে নয়াবিল ইউনিয়নের হাতিপাগার ভাঙ্গা এলাকার সড়কের পাশে স্থানীয় কৃষক সোলায়মান ও রহিমা খাতুনের জমির ধানখেতে ফেলে যায়। সকালে এর দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনবসতি ও ফসলি জমির পাশে এভাবে পচা বর্জ্য ফেলে রাখায় পরিবেশ দূষণের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। তাই দ্রুত এসব বর্জ্য অপসারণের দাবি জানিয়েছেন তারা।

ওই এলাকার বাসিন্দা মো. রেজাউল করিম ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাতের আঁধারে এ ধরনের নোংরা ও ক্ষতিকর বর্জ্য ফেলে যাওয়া সম্পূর্ণ অমানবিক কাজ। দ্রুত এসব বর্জ্য অপসারণ এবং দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।”

ক্ষতিগ্রস্ত কৃষক সোলায়মান বলেন, “আমার ধানখেতে এভাবে বর্জ্য ফেলে বড় ক্ষতি করা হয়েছে। এতে আমার খেতের ধান মরে যাওয়ার আশঙ্কা আছে।”

সংশ্লিষ্ট নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, “বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আমরা থানায় লিখিত অভিযোগ করতে যাচ্ছি। দ্রুত বর্জ্য অপসারণ ও দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

এ ব্যাপারে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। এ নিয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।