শুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

জেলা ছাত্রদলের নেতাসহ গ্রেফতার ৩

ঢাকা ইনফো২৪
মে ১৫, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুরে বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ জেলা ছাত্রদলের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (১৫ মে/২৬) ভোরে গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন— উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া (২৭),পলাতক আসামি ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরী এবং শাহবাজপুর গ্রামের সোহেল মিয়া (২৩)। ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে জানান, গত ২৯ এপ্রিল ময়মনসিংহ নগরীর স্টেশন রোড এলাকার হেরা মার্কেটের সামনে থেকে আলামিন শরীফ সিফাতের একটি সুজুকি মোটরসাইকেল চুরি হয়।

এ ঘটনায় তদন্তে নামে পিবিআইয়ের একটি বিশেষ টিম। তদন্তের একপর্যায়ে প্রযুক্তির সহায়তায় গৌরীপুর থেকে ২৯ মামলার পলাতক আসামি ফ্রিডম মানিককে বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পালামন্দর গ্রামে অভিযান চালিয়ে আশিক মিয়াকে চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়।

এ সময় মোটরসাইকেলের রং পরিবর্তন ও চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহবাজপুর গ্রামের সোহেল মিয়াকেও গ্রেপ্তার করা হয়। পিবিআই জানায়, গ্রেপ্তার তিনজনকে আইনি কার্যক্রম শেষে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।