বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে বসিলা নৌ পুলিশ। যুবকের আনুমানিক বয়স ২৫ বছর। এ সময় যুবকের পরনে ছিল কালো রঙের থ্রি কোয়াটার প্যান্ট ও নীল রঙের ফুলহাতা গেঞ্জি। এ সময় শরীরে অনেক আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে বুড়িগঙ্গা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে নৌ পুলিশ সদস্যরা বসিলা ব্রিজের পিলারের পাশ থেকে কচুরিপানার মধ্য থেকে দেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বসিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউল হক জানান, মরদেহটি অন্তত ৮-১০ দিন পানিতে থাকায় হাত পায়ের চামড়া খসে পড়েছে। তাই পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কুশল/সাএ