শনিবার , ১৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাট ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি আনু, সম্পাদক শামস

ঢাকা ইনফো২৪
মে ১৬, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের শনিবার ঘোষিত ফলাফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনোয়ারুল হক আনু সভাপতি এবং এস এম শামস মতিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জয়পুরহাট জেলা সদরের সেবামূলক প্রতিষ্ঠান গুলোর মধ্যে ডায়াবেটিক সমিতি অন্যতম। গত ৮ মে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে গঠন করা হয় নির্বাচন কমিশন।তফসিল অনুযায়ী জয়পুরহাট ডায়াবেটিক সমিতির ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের জন্য মনোনয়ন আহ্বান করা হয়। সেখানে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ২৫ টি পদের সব গুলো পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ সভাপতি তিন জন এ্যাড: খাজা জহুরুল হক, এ্যাড: সওদাগর মিজানুর রহমান ও আমিনুর রহমান বকুল, যুগ্ম সম্পাদক পদে নুর মোহাম্মদ আজাদ রাব্বি ও এ্যাড: মসফিজুল সরকার ও অর্থ সম্পাদক পদে বজলুর রশিদ পলু নির্বাচিত হন। এ ছাড়াও কার্যকরী সদস্য পদে রয়েছেন ১৭ জন।

এরা হচ্ছেন ডা: মনিরুজ্জামান মানিক, দেওয়ান বদিউজ্জামাল বদি, পারভীন বানু রুলি, হাসিবুল আলম লিটন, দেলোয়ার হোসেন, জুলফিকার আলী, এবিএম ঈসমাইল হোসেন, এটিএম মুজাহিদ আজিজ মনা, মাহবুব ইসলাম, আল কাওসার জনি, মামুনুল হাসান রন্জু, মতিয়ার রহমান মন্ডল, মফিজুল ইসলাম মজনু, আব্দুস সালাম মন্ডল, ফয়সল আলম, আশিকুল ইসলাম রাজিব ও আব্দুল হামিদ বাবু।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।