শনিবার , ১৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‘যখনই রক্তিম চাঁদ উঠবে, আমরা আবার দেখা করব’

ঢাকা ইনফো২৪
মে ১৬, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

সদ্যপ্রয়াত কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে স্মরণ করে আবেগঘন পোস্ট করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা, যিনি ‘ডানা ভাই জোস’ নামেও পরিচিত।

বন্ধুর মৃত্যুতে শোকাহত ডানার এই পোস্ট ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভক্ত-অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেছে।

পোস্টে তিনি লিখেছেন, কারিনার হাসিটাই ছিল সবচেয়ে সুন্দর, এবং তিনি সবসময় বন্ধুদের পাশে থাকতেন। ডানা বলেন, “কারিনা ছিল সুখ, বন্ধুত্ব আর মমতার আরেক নাম।”

বন্ধুত্বের নানা স্মৃতির কথা স্মরণ করে ডানা জানান, এমন দিন ছিল না যেদিন তাদের কথা হয়নি। কারিনা তাকে শিখিয়েছিলেন কিভাবে জীবনকে ভালোবাসতে হয়। কাছের মানুষ হোক বা দূরের, সবাইকে সমানভাবে আগলে রাখতেন তিনি।

ডানা আরও উল্লেখ করেছেন, শেষ জন্মদিনে মজা করে তিনি কারিনাকে বলেছিলেন, “কারিনা আছে, তাই আর জন্মদিনের পরিকল্পনা করতে হবে না।” জবাবে কারিনা বলেছিলেন, “আমি যতদিন বেঁচে আছি, সারাজীবনই করব।”

ডানা শেষ করেন একটি আবেগঘন স্মৃতিচারণায়, “যখনই রক্তিম চাঁদ উঠবে, পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমরা আবার দেখা করব।”

আবেগঘন পোস্টে তিনি আরো বলেন, ‘তুমি হয়তো আমাদের সবচেয়ে প্রিয় মানুষ ছিলে, হয়তো আল্লাহরও সবচেয়ে প্রিয় ছিলে বলেই তিনি তোমাকে এত তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে গেলেন। আবার দেখা হবে বন্ধু।

আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর জায়গায় রাখুন। তুমি যেমন আমাদের জীবনের রোদেলা আলো ছিলে, তেমনি আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাও হয়ে থাকবে।’

প্রসঙ্গত, লিভারজনিত জটিলতায় অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছিল কারিনা কায়সারকে। শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাই-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।

কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোবিজ অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে অভিনয়জগতের অনেকেই সামাজিক মাধ্যমে তার স্মৃতিচারণা করে শোক প্রকাশ করছেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।