শনিবার , ১৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই’র ৬ষ্ঠ কমিটিতে সভাপতি নাহিদ,সম্পাদক রফিকুল

ঢাকা ইনফো২৪
মে ১৬, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার ধামরাইয়ে “প্রশংসা নয়, পরামর্শ দিন—নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রতিজ্ঞা নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ধামরাই উপজেলা শাখার ৬ষ্ঠ দ্বিবার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে ধামরাই উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন এম নাহিদ মিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা কেন্দ্রীয় কমিটির যুব-বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি, এসডিআইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সামছুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার নায়েবে আমির মাওলানা কাজী মো. আব্দুর রউফ, নিরাপদ সড়ক চাই’র উপদেষ্টা ও কা লের ক ণ্ঠের সাংবাদিক আবু হাসান, আনিছুর রহমান স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা নিরাপদ সড়ক বাস্তবায়নে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।