শনিবার , ১৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে হামের উপসর্গে ৯ মাসের শিশুর মৃত্যু, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে

ঢাকা ইনফো২৪
মে ১৬, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সাফুয়াত (৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাফুয়াত শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামের মোজাম্মেলের ছেলে।

এদিকে, শেরপুর জেলা সদর হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। শনিবার দুপুর পর্যন্ত হাসপাতালে ৬০ জন রোগী ভর্তি রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জ্বর, শরীরে ফুসকুড়ি ও শ্বাসকষ্ট নিয়ে গুরুতর অবস্থায় সাফুয়াতকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে টানা তিন দিন ধরে সে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল এবং তার শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক।

হাসপাতালে আনার পর চিকিৎসকরা প্রয়োজনীয় সব চিকিৎসা দেন এবং অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তাকে সেখানে নেওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে সকাল সাড়ে ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়।

সাফুয়াতের বাবা মুজাম্মেল হোসেন বলেন, দুইদিন ধরে তার জ্বর ছিল, শরীরে ফুসকুড়ি উঠেছিল। আজ হাসপাতালে নিয়ে গিয়েছিলাম নেওয়া পর আমার ছেলের মৃত্যু হয়েছে।

সাফুয়াতের দাদি মাফুজা বেগম বলেন, “কয়েকদিন ধরে তার জ্বর ছিল, শরীরে ফুসকুড়ি উঠেছিল। আজ হাসপাতালে নেওয়ার পরই সে মারা যায়।” তিনি জানান, সাফুয়াতের বাবা দিনমজুর হিসেবে মাটি কাটার কাজ করেন। পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিকেল বা রাতে শিশুটির দাফন সম্পন্ন করা হবে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুর জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্টার ডা. আরাফুরন্নাহার বলেন, শিশুটির অবস্থা খুবই খারাপ ছিল। আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা দিয়েছি এবং উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু আর্থিক কারণে তারা নিতে পারেনি। সকাল সাড়ে ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।