রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে সৌন্দর্যবর্ধনে ফুলের চারা রোপণ করলেন এসিল্যান্ড শফিকুল ইসলাম

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে পৌর এলাকার সৌন্দর্যবর্ধনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শফিকুল ইসলাম।

আজ শনিবার (১৭ মে) ফুলপুর গোলচত্বরে সংলগ্ন রাস্তার মাঝখানের পরিত্যক্ত ফাঁকা জায়গায় নিজ হাতে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ করেন তিনি। জানা গেছে, পৌর এলাকাকে সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশে গড়ে তুলতে প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁর এ উদ্যোগকে স্বাগত জানান।
দায়িত্ব গ্রহণের পর থেকেই শফিকুল ইসলাম নাগরিক সেবা সহজীকরণ, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং পৌর এলাকার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর মানবিক ও জনবান্ধব কর্মকাণ্ড সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
স্থানীয়রা জানান, ছোট ছোট সৌন্দর্যবর্ধনমূলক উদ্যোগের মাধ্যমে ফুলপুর পৌর এলাকাকে আরও আকর্ষণীয় ও বাসযোগ্য করে তুলতে কাজ করছে উপজেলা প্রশাসন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।