রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

ঘরে বসেই পাওয়া যাবে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ, পাবেন যেভাবে

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা ভাবলেই প্রথমে যেসব চিত্র চোখের সামনে ভেসে ওঠে তা হলো- ব্যাংকে যাওয়া, গিয়ে ফরম পূরণ করা, কাগজপত্র জমা দিতে দীর্ঘ লাইনে দাঁড়ানো এবং এরপর সেই টাকা হাতে পেতে ক্ষণে ক্ষণে ঘড়ি দেখা ইত্যাদি। কিন্তু এখন প্রযুক্তির ছোঁয়ায় সেই চিত্র বদলাচ্ছে। এখন মোবাইল ফোনের কয়েকটি ক্লিকেই ঋণের আবেদন, যাচাই-বাছাই এবং ঘরে বসেই ঋণের টাকা পাওয়ার ব্যবস্থা তৈরি হয়েছে।

বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে এবং ক্যাশলেস সমাজ বিনির্মাণে গত ১১ মে এ সংক্রান্ত একটি বিশেষ নীতিমালা বা সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় এই নির্দেশনা জারি করা হয়। ব্যাংকিং খাতের এই আধুনিক সেবাকে বলা হচ্ছে ‘ই-লোন’ বা ডিজিটাল ঋণ।

এখন কী কী শর্তে ই-লোন দেওয়ার কথা হচ্ছে?

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই সেবার নাম হবে বাধ্যতামূলকভাবে ‘ই-লোন’। এই ঋণের প্রধান শর্ত হলো, একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে, এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর। অর্থাৎ, ১২ মাসের মাঝে পরিশোধ করতে হবে।

এছাড়া, এ ক্ষেত্রে বাজারভিত্তিক সুদহার কার্যকর হবে। তবে কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় এই ঋণ দিলে সুদের হার হবে সর্বোচ্চ ৯ শতাংশ। অর্থাৎ, কোনো ব্যাংক বাজার পরিস্থিতি অনুযায়ী সুদ নির্ধারণ করতে পারে। কিন্তু বাংলাদেশ ব্যাংক যদি ওই ব্যাংককে বিশেষ সুবিধায় অর্থ দেয়, তাহলে গ্রাহকের কাছ থেকে ব্যাংক নয় শতাংশের বেশি সুদ নিতে পারবে না। গ্রাহক কম সুদে ঋণ দেওয়াই এর মূল উদ্দেশ্য।

ই-লোনের আবেদন থেকে শুরু করে অনুমোদন ও বিতরণ—সব প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন হবে। ফলে গ্রাহককে কোনো দলিলে সশরীরে স্বাক্ষর করতে হবে না। এর পরিবর্তে বায়োমেট্রিক তথ্য এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করে গ্রাহকের সম্মতি নেওয়া হবে। ঋণ অনুমোদনের আগে ব্যাংক গ্রাহকের পূর্বের ক্রেডিট রেকর্ড বা সিআইবি রিপোর্ট যাচাই করবে, তবে এই সিআইবি অনুসন্ধানের জন্য গ্রাহকের ওপর কোনো চার্জ প্রযোজ্য হবে না। কোনো ঋণখেলাপি এই সুবিধা পাবেন না।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগের ফলে সাধারণ ও প্রান্তিক মানুষ ব্যাপক উপকৃত হবেন। সাধারণত এনজিওর কাছ থেকে ঋণ নিলে প্রতি সপ্তাহে কিস্তি শোধ করতে হয়, যা বেশ কষ্টসাধ্য। কিন্তু ই-লোনের ক্ষেত্রে ১২ মাসে সহজ কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ থাকছে। প্রান্তিক মানুষ, শিক্ষার্থী এবং ছোট ব্যবসায়ীরা কোনো জামানত বা ক্রেডিট কার্ড ছাড়াই কেবল ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে এই সুবিধা নিতে পারবেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।