রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

এবার ড. ইউনূস সরকারের সব কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য আগামী বৃহস্পতিবার (২১ মে) দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৭ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আইনজীবী এম কে রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে রিটে উল্লেখ করা হয়েছে। এসব বিষয়ে তদন্তে কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে কোনো নির্বাচিত সরকারকে উৎখাতের মতো পরিস্থিতি তৈরি না হয়, সে লক্ষ্যেও তদন্ত প্রয়োজন বলে রিটে উল্লেখ করা হয়েছে। আদালত বিষয়টি শুনে আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন নির্ধারণ করেছেন।

রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ঘটে যাওয়া সব ঘটনার তদন্ত চাওয়া হয়েছে। তদন্তের পদ্ধতি সরকার নির্ধারণ করবে। এ বিষয়ে রাষ্ট্রপক্ষ সরকারের নির্দেশনা নেয়ার কথা জানিয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।