সোমবার , ১৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

৩০ জন পুরুষ, লোমহর্ষক বর্ণনা দিলেন জনপ্রিয় অভিনেত্রী

ঢাকা ইনফো২৪
মে ১৮, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজের বাড়িতেই উত্তেজিত জনতার হামলার শিকার হওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এসব জানিয়েছেন।

অভিনেত্রী জানান, ২০২৪ সালের জুনে মুম্বাইয়ের বান্দ্রায় একটি মিথ্যা দুর্ঘটনার অভিযোগকে কেন্দ্র করে প্রায় ৩০ জনের একটি উত্তেজিত দল তার বাড়ির সামনে জড়ো হয়ে ভাঙচুর ও টাকা আদায়ের চেষ্টা চালায়।

রাবিনার ভাষ্য অনুযায়ী, এক নারীকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়। তবে পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি কাউকে স্পর্শই করেনি।

অভিনেত্রীর দাবি, পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত। তার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের উদ্দেশ্যেই পরিস্থিতি তৈরি করা হয়েছিল।

ঘটনার বর্ণনায় রাবিনা বলেন, বাইরে বের হতেই প্রায় ৩০ জন পুরুষ তাকে ঘিরে ধরে এবং তার গাড়িচালককে মারধর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি নিজেই চালককে টেনে বাড়ির ভেতরে নিয়ে যান।

তিনি আরও জানান, এক ব্যক্তি জোর করে বাড়ির ভেতরে ঢুকে পড়লে তাকে কলার ধরে বাইরে বের করে দেন তিনি।

ঘটনার সময় তার স্বামী অনিল থাডানি বাসায় ছিলেন না। বাড়িতে শুধু সন্তানরা ছিল বলে জানান অভিনেত্রী। এমনকি তিনি যাতে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, সে জন্য তার মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছিল বলে দাবি করেন।

মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় এমন ঘটনায় সে সময় নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।

পরে মুম্বাই পুলিশ পুরো এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জানায়, রাবিনা ট্যান্ডন বা তার গাড়িচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।