সোমবার , ১৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ

ঢাকা ইনফো২৪
মে ১৮, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের সেঞ্চুরিতে ভর করে ৩৯০ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। সফরকারী পাকিস্তানকে জিততে হলে ৪৩৭ রান করতে হবে। টেস্টের চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জেতা মোটেও সহজ ব্যাপার নয়।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে ২৭৮ রান করে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল।

জবাবে ব্যাট করতে নেমে নাহিদ রানা ও তাসকিন আহমেদের গতি আর তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের স্পিনে বিভ্রান্ত হয়ে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর আজম।

বাংলাদেশ দলের হয়ে তিনটি করে উইকেট নেন নাহিদ রানা ও তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

প্রথম ইনিংসে পাওয়া ৪৬ রানের লিড নিয়ে গতকাল রোববার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১১০ রান।

আজ সোমবার ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ২৮০ রান। আজ দিনের শুরুতে ব্যাট করতে নেমে শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ২৩৩ বল মোকাবেলা করে ১২টি চার আর এক ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ১৩৭ রান করেন মুশফিকুর রহিম।

এই সেঞ্চুরি করার মধ্য দিয়ে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।