সোমবার , ১৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চীনা জাহাজে রাশিয়ার ভয়াবহ হামলা

ঢাকা ইনফো২৪
মে ১৮, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

কৃষ্ণ সাগরে দুটি জাহাজে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে একটি চীনের মালিকানাধীন কার্গো জাহাজ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের একদিন আগে এই হামলার ঘটনা ঘটল।

ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারের (১৮ মে) হামলায় দুটি বেসামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এবং অন্যটি গিনি-বিসাউয়ের পতাকাবাহী ছিল। উভয় জাহাজই ওদেসা অঞ্চলের বন্দরের দিকে যাচ্ছিল।

ইউক্রেনীয় নৌবাহিনী জানায়, হামলার শিকার জাহাজগুলোর একটি চীনা মালিকানাধীন কার্গো জাহাজ কেএসএল দেইয়াং, যা মার্শাল দ্বীপপুঞ্জের পতাকায় চলাচল করছিল। এতে চীনা নাবিকরা অবস্থান করছিলেন। জাহাজটির একটি ছবি প্রকাশ করেছে নৌবাহিনী। ছবিতে জাহাজটির নাম এবং আংশিকভাবে আগুনে পুড়ে যাওয়া একটি অংশ দেখা যায়।

চার বছর আগে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে রাশিয়া নিয়মিতভাবে ওদেসা বন্দরের আশপাশে বেসামরিক জাহাজে হামলা চালিয়ে আসছে। ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানির জন্য ওদেসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক কেন্দ্র।

এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে লিখেছেন, ড্রোনগুলো ওদেসায় আঘাত হেনেছে এবং একটি মানববিহীন আকাশযান (ইউএভি) চীনের মালিকানাধীন জাহাজে আঘাত করেছে। সমুদ্রে কোন জাহাজটি ছিল, তার পরিচয় সম্পর্কে সে বিষয়ে রুশদের অজ্ঞ থাকার সুযোগ নেই।

ইউক্রেনীয় নৌবাহিনীর এক মুখপাত্র জানান, জাহাজটির সব নাবিকই চীনা নাগরিক। তাদের কেউই অবশ্য হামলায় আহত হননি। চীনা মালিকানাধীন জাহাজটি পরে তার যাত্রা অব্যাহত রাখে। রয়টার্সকে একটি সূত্র জানায়, হামলার সময় দেইয়াং জাহাজটিতে কোনো পণ্য ছিল না। এটি ওদেসা অঞ্চলের পিভদেননি বন্দরে লৌহ আকরিকের ঘনীভূত খনিজ বোঝাই করতে যাচ্ছিল।

সূত্র: আল-জাজিরা



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।