সোমবার , ১৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

রাজবাড়ীতে ৫৬ টাকায় পুলিশের চাকুরী পেল ২০ তরুন-তরুনী

ঢাকা ইনফো২৪
মে ১৮, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা ২০২৬-এ যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক ভাবে ২৪ জনকে নির্বাচিত করা হয়েছে। এরমধ্যে ৪ জনকে রাখা হয়েছে অপেক্ষমান তালিকায়।

রবিবার (১৭ মে) রাত ৮টার দিকে রাজবাড়ী পুলিশ লাইনস ড্রিলশেড নির্বাচিতদের তালিকা প্রকাশ করেন রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, পিপিএম (সেবা)।

তিনি বলেন, রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২০টি পদের বিপরীতে আবেদন করেন ১ হাজার ৮২ জন। পরবর্তীতে ধাপে ধাপে কমে লিখিত পরীক্ষায় অংশ নেয় ১৯২ জন।

পরীক্ষায় ৪৫ এর মধ্যে ৫০ শতাংশের বেশি পেয়ে ভাইবা পরীক্ষার জন্য উত্তীর্ণ হয় ৬৯ জন। ভাইবাতে শীর্ষ ২০ জনকে প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়। এছাড়া অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে ৪ জনকে।

নির্বাচিতরা বলেন, তাদের বেশির ভাগ কৃষক ও শ্রমিক পরিবারের সন্তান। খুব কষ্ট করে পড়াশুনা করেছেন। পরিবারের স্বপ্ন ছিল তারা সরকারী চাকরি পেয়ে পরিবারের হাল ধরবে। আজ তাদের বাবা-মায়ের স্বপ্ন পুরণ হতে চলছে।

মাত্র ৫৬ টাকায় এ চাকরি পেয়েছেন। সততার সাথে পুলিশে চাকরি করে দেশ ও দেশের মানুষের সেবা করতে চান।

রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, পিপিএম ( সেবা) বলেন, অনলাইনে শুধুমাত্র ৫৬ টাকার মাধ্যমে আদেবন করেছে আবেদনকারীরা। ভাইবা পরীক্ষায় ৬৯ জন অংশ নিয়ে নির্বাচিত হয়েছে শীর্ষ ২০ জন। এ জেলায় শূন্য পদ ২০টি। ফলে শীর্ষ ২০ জন নির্বাচন করা সহ ৪ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, কোন ধরনের চাপ ছাড়াই যোগ্য প্রার্থীদের বাছাই করতে পেরেছি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।