সোমবার , ১৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

কালিয়ায় মাছের পোনা অবমুক্তকরণ

ঢাকা ইনফো২৪
মে ১৮, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের খাশিয়াল ঘোপে ৬০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৮ মে) কালিয়া উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

এসময় নড়াইল জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক জিল্লুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, নড়াইল সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হান, খাশিয়াল ইউপি চেয়ারম্যান বরকত উল্লাহসহ উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই মৎস্য চাষ ও জল ব্যবস্থাপনার বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।,

জলাশয়ের উৎপাদন বৃদ্ধি, স্থানীয় জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ এবং জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়নের লক্ষ্য নিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। খাশিয়াল ঘোপের এ উদ্যোগের মাধ্যমে এলাকার ৩০ জন সুফলভোগী উপকৃত হবেন।,



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।