সোমবার , ১৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

বুড়িচংয়ে ৩৭ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা 

ঢাকা ইনফো২৪
মে ১৮, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৩৭ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

এ সময় নিষিদ্ধ মাছ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং জব্দকৃত মাছ ধ্বংস করা হয়।

সোমবার সকালে বুড়িচং উপজেলা পরিষদ এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারাও সহযোগিতা করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের নানু মিয়ার ছেলে মুহাম্মদ শরীফকে ২০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনস্বার্থে জব্দকৃত ৩৭ কেজি পিরানহা মাছ ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, পিরানহা মাছ বাংলাদেশের জলজ পরিবেশ ও দেশীয় মাছের জন্য ক্ষতিকর হওয়ায় সরকার এ মাছ চাষ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করেছে। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী গোপনে এ মাছ বাজারজাত করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। এ সময় বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং মৎস্য অফিসের স্টাফ কৃষ্ণ দে উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।