মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে পিস্তল-গুলিসহ ঈশ্বরদীর যুবদল নেতা আটক

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের লালপুর উপজেলার পালিদোহা এলাকা থেকে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ঈশ্বরদীর যুবদল নেতা মাহমুদ হাসান সোনামনি ও তার তিন সহযোগীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পলাশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পালিদোহা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহমুদ হাসান সোনামনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে কাজল, সুইটসহ তিন সহযোগীকেও আটক করা হয়।

গ্রেফতার মাহমুদ হাসান সোনামনি পাবনার ঈশ্বরদী উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক বলে জানা গেছে।
ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।