গাইবান্ধায় ফুলছড়িতে ইয়াবা বিক্রির সময় ফিরোজ কবির নামের এক বিএনপি নেতাকে হাতে-নাতে গ্রেফতার করেছে পুলিশ। তার নামে এরআগেও আরও দুটি মাদকের মামলা আছে বলে জানিয়ে পুলিশ।
বুধবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল। মঙ্গলবার রাতে উপজেলার গুনভরি এলাকা থেকে তাকে আটক করে ফুলছড়ি থানা পুলিশ।
আটক ফিরোজ কবির উড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
পলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনভরি এলাকায় অভিযান চালায় ফুলছড়ি থানা পুলিশ। এসময় ইয়াবা বিক্রির সময় হাতে-নাতে ফিরোজকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন থেকেই মাদক কারবারির সাথে জড়িত বলেও জানা গেছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, আটকের সময় তার কাছ থেকে ৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল আদালতে পাঠানো হবে।
এসময় ফিরোজের নামে আরও দুটি মাদকের মামলা আছে বলেও জানান ওসি।