বুধবার , ২০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গুরুদাসপুরে জোহা কলেজের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ঢাকা ইনফো২৪
মে ২০, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

জাকজমক আয়োজনে গুরুদাসপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে| বিশেষ সাজে সেজেছিল কলেজ প্রাঙ্গণ|

বুধবার বেলা ১১টায় ওই কলেজ মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর ড. একরামুল হকের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ|

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আব্দুল আজিজ এমপি বলেন- ‘মাদক থেকে দূরে থাকতে হবে| পড়াশোনায় এগিয়ে যেতে হবে| সুনামের সাথে কৃতকার্য হয়ে কলেজকে আরো উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করবে এটাই আশা করি|’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের প্রধান একে আজাদ, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মিজানুর রহমান মইনুদ্দিন|

প্রফেসর নাজলী পারভীনের সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদল নেতা সাকিব ইসলাম, ত্বোহা রহমান, আলমাস আলী, ওমর ফারুক, আকলিমা খাতুন, রোকসানা রহমান, মো. নকিব ও ছামিউল ইসলাম বক্তব্য রাখেন| অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে সাংস্কৃতিক পরিবেশনের মাধ্যমে বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে|




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।