বুধবার , ২০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
মে ২০, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

হালুয়াঘাটে চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ -১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো: কামরুজ্জামান, শাকিল অটো রাইস মিলের ব্যবস্থাপক আজিজুল আহসান, হালুয়াঘাট ব্যবসা উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ, সাজ্জাদ হোসেন হীরা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালমা আক্তার, নাগলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কারার দিদারুল মনির তোফায়েল প্রমুখ।

জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলার কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ২ হাজার ২৭১ মে. টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ৪ হাজার ৩৬ মে. টন চাল সংগ্রহ করা হবে। সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।