পবিত্র ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে ২২ মে থেকে ২১ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। তবে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঢাবির অফিসসমূহ আগামী ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।
বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১ জুন থেকে অফিসসমূহ যথারীতি চালু হবে। আর ২২ জুন থেকে ক্লাস শুরু হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।