বুধবার , ২০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

চবিতে র‌্যাগিং ফৌজদারি অপরাধ, ‘মতবিনিময়’ করতে লাগবে অনুমতি

ঢাকা ইনফো২৪
মে ২০, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

র‌্যাগিং ও বুলিং নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি কিংবা মতবিনিময় অনুষ্ঠান করতে হলে প্রক্টরের অনুমতির বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এক্ষেত্রে বিভাগীয় সভাপতির মাধ্যমে এই অনুমতি নিতে হবে।

আজ বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় থেকে এই জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সাক্ষর করেছেন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাস এবং আবাসিক হলে যেকোনো ধরনের র‍্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। র‍্যাগিং ও বুলিং একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া ছাড়াও র‍্যাগিং ও বুলিংয়ের শিকার শিক্ষার্থীর মানসিক বিকাশে চরম বাধা সৃষ্টি করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুশৃঙ্খল পরিবেশ অক্ষুণ্ণ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে উল্লেখ করে এতে বলা হয়, কেউ র‍্যাগিং ও বুলিং করলে বা কাউকে র‍্যাগিং ও বুলিং করতে প্ররোচিত করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভাগের নবীন শিক্ষার্থীদের সাথে অন্য কোন বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করলে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির মাধ্যমে প্রক্টর অফিসের অনুমতি নিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।