বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

ইরানে ফের হামলা হলে যুদ্ধ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে : আইআরজিসি

ঢাকা ইনফো২৪
মে ২১, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানের রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে সেই যুদ্ধ এই অঞ্চল ছাড়িয়ে সারা বিশ্বে বিস্তৃত হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি কর্মকর্তাদের ইরানের ওপর পুনরায় হামলার হুমকির প্রসঙ্গ টেনে বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পুনরাবৃত্তি হলে যুদ্ধ এবার অঞ্চল ছাড়িয়ে যাবে এবং আমাদের বিধ্বংসী আঘাত আপনাদের এমন স্থানে ফেলে দেবে যা আপনারা কখনো কল্পনাও করেননি।

ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা শুরু করার আশঙ্কা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির বক্তব্যের প্রতিক্রিয়ায় এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লিখেছেন, আমরা যে শিক্ষা পেয়েছি এবং যে জ্ঞান অর্জন করেছি, তাতে নিশ্চিন্ত থাকুন-যুদ্ধক্ষেত্রে প্রত্যাবর্তন আরও অনেক বেশি চমক নিয়ে আসবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেন, ইরানের ওপর আরেকটি সামরিক হামলার প্রস্তুতির ঠিক আগে মধ্যপ্রাচ্যের নেতাদের অনুরোধে তিনি সেই হামলা বাতিল করার নির্দেশ দেন।

সূত্র : বিবিসি



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।