বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি

ঢাকা ইনফো২৪
মে ২১, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে সাহসিকতার পরিচয় দিয়েছেন এক তরুণ ইজিবাইক চালক। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বুদ্ধিমত্তার সঙ্গে ছিনতাইকারীকে আটক করতে সহায়তা করায় তাকে পুরস্কৃত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার রসুলপুর এলাকার বাসিন্দা হাসিবুল হাসান (১৯) প্রতিদিনের মতো গত ৬ এপ্রিল বিকেলে ইজিবাইক নিয়ে বের হন।

সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে রাজবাড়ীর অন্তুর মোড়ে যাত্রীর অপেক্ষায় থাকা অবস্থায় এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাগমারা সড়কে যাওয়ার কথা বলে।

ওই ব্যক্তি আরও জানায়, তার সঙ্গে আরও দুইজন রয়েছে যারা মোটরসাইকেলে পেছনে আসবে। পরে হাসিবুল হাসান তাকে নিয়ে রাজবাড়ীর দিকে রওনা দেন।

পথিমধ্যে গোদার বাজার এলাকার নির্জন সড়কে পৌঁছালে ওই ব্যক্তি মোবাইলে কথা বলে “কাজ সাকসেস হয়েছে” বলে জানায় এবং ইজিবাইক চালককে মারধর করে। এতে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলেও ভয় না পেয়ে অসাধারণ সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দেন হাসিবুল হাসান।

নিজেকে ও ইজিবাইক রক্ষায় তিনি কৌশলে গাড়িটি দ্রুত পান্না চত্বর এলাকায় কালামের ফুলের দোকানের ভেতরে ঢুকিয়ে দেন। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটক ব্যক্তি সোহাগ মুসুল্লি (৪০) নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়নাল এলাকার বাসিন্দা। পুলিশ তার কাছ থেকে একটি কালো রঙের ওয়াকিটকি উদ্ধার করে।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় দণ্ডবিধির ১৭০ ও ৩৯২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জানাগেছে , ঝুঁকিপূর্ণ মুহূর্তে সাহসিকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ইজিবাইক চালক হাসিবুল হাসানকে পুরস্কৃত করেছেন রাজবাড়ী পুলিশ সুপার মনজুর মোরশেদ। স্থানীয়রাও তার সাহসিকতার প্রশংসা করেছেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।