বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটে ছাত্রকে বলাৎকারের ঘটনায় ফরিদ জামান নামে মাদ্রাসার এক শিক্ষককে বুধবার (১২ মার্চ) সন্ধায় গ্রেফতার করেছে র‌্যাব -৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব-৫ সূত্র জানায়, পাশের জেলার মহাদেবপুর উপজেলার রাইগাঁ এলাকা থেকে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ (বলৎকার) মামলার এজাহার নামীয় আসামি ফরিদ জামান (২৩) কে গ্রেফতার করা হয়। সে স্থানীয় মহেশপুর গ্রামের মোবারক আলীর ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার চক দাদরা গ্রামের জনৈক জাকির হোসেনের ৮ বছরের পুত্র সন্তান স্থানীয় মদিনাতুল উলুম (নুরানী) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আবাসিক থেকে পড়াশুনা করতো। প্রায় ৬ মাস পূর্ব থেকে ওই মাদ্রাসার শিক্ষক ফরিদ জামান ভিকটিম শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষণ (বলাৎকার) করে আসছে।

সর্বশেষ গত ২৬ জানুয়ারি রাত অনুমান ৪ টার সময় মদিনাতুল উলুম (নুরানী) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উত্তর পার্শ্বের পশ্চিম দোয়ারী ঘরের মধ্যে ভিকটিমকে ঘুম থেকে ডেকে তুলে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক বলাৎকার (ধর্ষণ) করে। ফলে ভিকটিমের মলদ্বারে রক্তপাত হয় এবং ভিকটিম অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে ভিকটিমের মা শিউলি আক্তার বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং-১৫ তারিখ-১১ মার্চ ২০২৬ ইং, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১)।

মামলা দায়ের করার পর এক অভিযান চালিয়ে ওই মামলার এজাহার নামীয় আসামি ফরিদকে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রাইগাঁ এলাকা থেকে বুধবার সন্ধায় গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।