মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রস্তাব পেয়েও আইপিএলে খেলছেন না দুই ইংলিশ ক্রিকেটার

ঢাকা ইনফো২৪
মার্চ ৩১, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

প্রস্তাব পেয়েও আইপিএলে খেলছেন না দুই ইংলিশ ক্রিকেটার

ক্রিকেট দুনিয়ায় আইপিএলের চেয়ে বড়কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ নেই। এই লিগে সুযোগ পেতে মরিয়া হয়ে থাকেন সব দেশের ক্রিকেটাররাই। অর্থের ঝনঝনানি তো আছেই সেখানেই। সবচেয়ে বেশি মোটা অঙ্কের টাকা আয় হয় আইপিএলেই।
সেই আইপিএল খেলার প্রস্তাবই কিনা ফিরিয়ে দিয়েছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার। সেই দুই ক্রিকেটার হলেন জেমি স্মিথ ও জশ টাং। দুজনকেই বদলি হিসেবে নিতে চেয়েছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। এই তথ্য নিশ্চিত করেছে দ্য টেলিগ্রাফ।
আগেই জানা হয়ে গিয়েছে টেস্ট ক্রিকেটে মনযোগী হতে নিলামে দল পেয়েও সরে দাঁড়িয়েছেন বেন ডাকেট। এই কারণে তিনি পড়তে যাচ্ছেন নিষেধাজ্ঞায়।
আইপিএলের ফ্র্যাঞ্জাইজিদের পক্ষ থেকে খেলার প্রস্তাব পেয়েছিলেন দুজনই। তবে দুজনই আগামী দুই মাস ইংল্যান্ডে কাটাতে চান বলে সাড়া দেননি।
তবে টেলিগ্রাফের প্রতিবেদনে স্মিথ ও টাংকে কার পরিবর্তে ডাকা হয়েছিল, তা উল্লেখ করা হয়নি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।