মঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখী হওয়ার আহ্বান রিজভীর

ঢাকা ইনফো২৪
মে ২৬, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবি আসলে ‘স্ট্যান্ডবাজি’ ছাড়া কিছু নয়। একই সঙ্গে তিনি শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভীর ভাষ্য, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য তার স্বভাবসুলভ রাজনৈতিক বাগাড়ম্বরের অংশ। তিনি বলেন, সত্যিকারের সাহস থাকলে শেখ হাসিনার উচিত দেশে ফিরে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার মোকাবিলা করা।

সরকারের গৃহীত পদক্ষেপের কারণে এবার মানুষ স্বস্তিতে ঈদ উদযাপন করতে যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে আগে যে নিরাপত্তাহীনতা ছিল, এবার তা নেই। সড়কের অরাজকতা মোকাবিলায় সরকার তৎপর থাকায় এবার ঈদযাত্রায় তেমন যানজটও নেই।

তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতিও আগের তুলনায় অনেক ভালো আছে। বর্তমান সরকার প্রথম ১০০ দিনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের যে তৎপরতা দেখিয়েছে, আগামীতেও জনগণকে দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমান বাস্তবায়ন করবেন।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপিসহ অন্যরা উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।