মঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকা ইনফো২৪
মে ২৬, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। খবর- কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ইরানের আকাশসীমায় “শত্রুভাবাপন্ন উড়োজাহাজ” শনাক্ত করার পর ওই ড্রোনে হামলা চালানো হয়। একই সঙ্গে একটি আরকিউ-৪ ড্রোন এবং অনুপ্রবেশকারী এফ-৩৫ যুদ্ধবিমান লক্ষ্য করেও গুলি ছোড়া হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে তার জবাব দেওয়ার “বৈধ ও চূড়ান্ত” অধিকার ইরানের রয়েছে।

এ ঘটনা এমন সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা “প্রতিরক্ষামূলক পদক্ষেপ” হিসেবে রকেট উৎক্ষেপণস্থলে হামলা চালিয়েছে। এতে দুই দেশের মধ্যকার নাজুক যুদ্ধবিরতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।